• জাতীয়

    ডেমরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

      প্রতিনিধি 6 March 2026 , 2:09:59

    স্টাফ রিপোর্টার :

    ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা থানার আওতাধীন ৬৮ নং ওয়ার্ড মান্নান সাধু টাওয়ার নির্জর কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় গতকাল শুক্রবার জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ সমবায় দলের আহবায়ক রতন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন -সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহপাক যেন জান্নাত নসিব করেন ও বর্তমান রাষ্ট্রনায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন সেই সাথে দেশকে ও দেশের মানুষকে ভালোভাবে তাদের অধিকার নিশ্চিত করতে পারেন সে আশা ব্যক্ত রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.নিজামুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় ১৫০ জন মানুষের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করেন। পরিশেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয় ইফতার মাহফিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :