• জাতীয়

    বাবুগঞ্জে অসহায় মানুষের পাশে মানবিক ইউএনও, তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান।

      প্রতিনিধি 18 February 2026 , 9:29:32

    বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

    মোঃ মহিউদ্দিন খাঁন রানা। বরিশালের বাবুগঞ্জ উপজেলা-এ প্রতিবন্ধী এক ছেলের মায়ের চিকিৎসার আবেদন জানানো হলে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। জানা গেছে, উপজেলার অসহায় ও অসুস্থ আনোয়ারা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ছেলে প্রতিবন্ধী হওয়ায় পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় ইউএনও আসমা উল হুসনা ভবিষ্যতেও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার সাড়া পড়ে। এলাকাবাসী জানান, অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি সমাজে ইতিবাচক বার্তা দেয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :