• জাতীয়

    শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

      প্রতিনিধি 18 August 2026 , 5:59:40

    এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে সীমান্তের চান্দাপাড়া পাহাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে চান্দাপাড়া গ্রাম থেকে বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কসমেটিকসের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, জব্দ করা কসমেটিকস সামগ্রী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়া হবে।

    আরও খবর

    টেকনাফে বিজিবির সংবাদ সম্মেলন, আসন্ন নির্বাচন ও গণভোটে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত।

    হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার সংগে স্হানীয় বিভিন্ন শ্রেনির পেশা জিবিদের নিয়েনমত বিনিময় সভা অনুষ্ঠিত।।।

    রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

    শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নানা কর্মসূচি।

    কুলিয়ারচরে গভীর রাতে উচ্চশব্দে গান বাজনা: সাউন্ড বক্সের সরঞ্জাম জব্দ করলেন ইউএনও ​

    শ্রীবরদী পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে মাহমুদুল হক রুবেল পক্ষে নির্বাচনী প্রচারণা

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :