• জাতীয়

    মাধবপুরে শিক্ষকের বেত্রাঘাতের অষ্টম শ্রেণির ছাত্র রক্তাক্ত

      প্রতিনিধি 12 June 2026 , 9:53:07

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ইয়াছিন আরাফাত অষ্টম শ্রেণির ছাত্র মো. মাজহারুল ইসলামকে শাস্তি দিতে গিয়ে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে নিচে নামানোর সময় বেত্রাঘাত করেন। এতে ছাত্রটির কান ও পিঠে আঘাত লাগে এবং রক্তপাতের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।মাজহারুল গোবিন্দপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে।  এছাড়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ওই শিক্ষক প্রায়ই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করেন এবং কখনো কখনো অশালীন ভাষা ব্যবহার করেন। তাদের দাবি, কিছুদিন আগে মালঞ্চপুর গ্রামের রুমেল নামে আরেক শিক্ষার্থীকে একইভাবে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং পরে ওই শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে বলে জানা যায়। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, কোনো শিক্ষার্থী ভুল করলে শারীরিক শাস্তি না দিয়ে তার অভিভাবকদের অবহিত করা উচিত। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তারা মন্তব্য করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল্লর আলী বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহত শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইয়াছিন আরাফাত জানান, ‘তুচ্ছ একটা বিষয়ে ওই ছাত্র তাকে মাদার**দ বলে গালি দিয়ে গায়ে ধাক্কা দেয়। এতে মেজাজ হারিয়ে তিনি মারধর করেন।’ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও সচেতন মহল।

    আরও খবর

    জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ এবং মমোসা ট্যাবলেট উদ্ধার।।

    সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

    প্রভাবশালী বশর হাজির নেতৃত্বে প্রকাশ্যে মাটি লুট। প্রশাসনের নীরবতায় বিলীন লক্ষ টাকার পান বরজ।

    রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

    পাঠকশূন্যতার চ্যালেঞ্জে পিয়াইম গণপাঠাগার, ব্যক্তিগত অর্থায়নে চলছে কার্যক্রম

    মাধবপুরে প্রসূতির গর্ভের শিশু মৃত্যু নিয়ে অভিযোগ : চিকিৎসকের ‘৫০% মানুষ অজমূর্খ্য’ মন্তব্যে ক্ষোভ

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :