প্রতিনিধি 22 December 2025 , 10:00:42
নিউজ ডেস্ক :


)
হাজী সুরুজ্জামাল মাওলানা ছিলেন যাত্রাবাড়ী অঞ্চলের একজন প্রথিতযশা আলেম, সমাজসেবক ও জনদরদি নেতা। তিনি ১৯৪২ সালে ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদরাসা থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চতর ধর্মীয় শিক্ষা (টাইটেল/ফাজিল সমমান) সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ফিরে এসে ধর্মীয় শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন এবং এইকসাথে সাধারণ মানুষের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিকতা প্রচারে নিয়োজিত থাকেন।
হাজী সুরুজ্জামাল মাওলানা পিতা হাজী আব্দুল গফুর ছিলেন এই অঞ্চলের একটি সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সদস্য। পারিবারিকভাবে সমাজসেবা ও নেতৃত্বের ঐতিহ্য বহন করে তিনি নিজেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। হাজী সুরুজ্জামাল মাওলানা ব্রিটিশ পাকিস্তান আমলে প্রায় দীর্ঘ ৩৫ বছর বেশি সময় ধরে বিডি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন এবং নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে এলাকার জনগণকে সেবা প্রদান করেন।
রাজনৈতিক অঙ্গনেও হাজী সুরুজ্জামাল ছিলেন সক্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি তৎকালীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এর সময় রাজনীতিতে যুক্ত ছিলেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যাত্রাবাড়ী এলাকায় মসজিদ, মাদরাসা, ঈদগাহ মাঠ, স্কুল, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ছিলেন ঢাকার স্থানীয় বাসিন্দা এবং আমৃত্যু এলাকার মানুষের সুখ–দুঃখের সাথী।
হাজী সুরুজ্জামাল মাওলানা জীবন ও কর্ম যাত্রাবাড়ীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত—যেখানে ধর্মীয় শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক সচেতনতা একসূত্রে গাঁথা।

















