• জাতীয়

    ডিসেম্বর ২০২৫ SIMEC (জাপান–বাংলাদেশ–সিঙ্গাপুর) আয়োজিত

      প্রতিনিধি 27 December 2025 , 5:01:36

    কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার ,ঢাকা :

    ২০  International Conference on Sustainable Solutions to the Rohingya Crisis শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক গবেষক ও এনগ্লোবালের সম্মানিত পরিচালক মোঃ রাইসুল ইসলাম।
    রাইসুল ইসলাম তার প্রেজেন্টেশনে রোহিঙ্গা সংকটকে একটি বৈশ্বিক মানবিক ও নিরাপত্তা ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ, জাতিসংঘের কার্যকর ভূমিকা, মিয়ানমারের ওপর টেকসই আন্তর্জাতিক চাপ এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতকরণ। পাশাপাশি শরণার্থী শিবিরে মানবিক সহায়তা জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশুদের সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ASEAN ও অন্যান্য আঞ্চলিক জোটের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি (UNHCR)-এর হেড অব সাব অফিস অ্যাস্ট্রিড ক্যাস্টেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ ও ড. শামীম রেজা, SIMEC-এর চেয়ারম্যান ও কনফারেন্স কনভেনর ড. শরিফুল ইসলাম, গবেষক আশরাফুল কবির তুহিনসহ বাংলাদেশ, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও জাপানের খ্যাতনামা গবেষকবৃন্দ। বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, বরং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত; ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ও দায়বদ্ধ উদ্যোগই পারে এই সংকটের একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাধান নিশ্চিত

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :