• জাতীয়

    কুষ্টিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি 8 March 2026 , 11:12:22

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (০৮ মার্চ) দুপুর ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা,ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান,”কি কারণে এ হত্যাকান্ড তা এখনো নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :