• জাতীয়

    মাধবপুর থেকে ঢাকায় যাচ্ছে বিএনপির প্রায় ১৫ হাজার নেতাকর্মী

      প্রতিনিধি 24 December 2025 , 5:24:18

     

    এম এ কাদের হবিগঞ্জ প্রতিনিধি :

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতোমধ্যে অনেকে ব্যক্তিগতভাবে ঢাকায় পৌঁছেছেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় মাধবপুর থেকে একটি বিশেষ ট্রেনে করে বাকি নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে মাধবপুর থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে বহু নেতাকর্মী সেখানে পৌঁছেছেন।

    মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি জানান, ইতোমধ্যেই মাধবপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। দলের কেন্দ্রীয় কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাকিরাও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৫টায় মাধবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি বলেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

    এদিকে হবিগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের ছোট ভাই, হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাজাহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সফল ও অর্থবহ করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে সৈয়দ মোঃ ফয়সল নিজ উদ্যোগে মাধবপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য বাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছেন এবং এসব যানবাহনের যাতায়াত ব্যয় সম্পূর্ণভাবে বহন করছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই ঐতিহাসিক আন্দোলনে মাধবপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :