প্রতিনিধি 9 December 2025 , 1:57:37
⊄


বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা:
বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিমানবন্দর প্রেস ক্লাবের সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না,
বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আর রহিম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জালাল আহম্মেদ,
রহমতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করিম হাওলাদার প্রমুখ।
অদম্য নারী পুরস্কার প্রদান
বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে চারজন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তারা হলেন—
মোসাম্মৎ সেলিমা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী (গ্রাম: রাকুদিয়া)
আয়শা সিদ্দিকা, সফল জননী নারী (গ্রাম: ক্ষুদ্রকাঠি)
সালমা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী (গ্রাম: রহমতপুর)
রিতা ব্রাহ্ম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী (গ্রাম: রাকুদিয়া)
দিনব্যাপী কর্মসূচিতে নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা ও নির্যাতন প্রতিরোধে সকলকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

















