• জাতীয়

    মাধবপুরে ৮ লাখ টাকার ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

      প্রতিনিধি 1 July 2026 , 8:00:30

    মাধবপু (হবিগঞ্জ) প্রতিনিধি : 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবের পেছনের মাঠে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুর জাল বাজারের একটি গুদাম থেকে ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। এছাড়া পৃথক সময়ে হাওর এলাকায় পরিচালিত অভিযানে আরও ৪৩টি জাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার নিষিদ্ধ করেছে। তিনি আরও বলেন, দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ পরিবেশ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। জাল পোড়ানোর সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :