• জাতীয়

    আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠান ” আস্থা লাইফ ইন্স্যুরেন্স “এর প্রশিক্ষণ সম্পন্ন।

      প্রতিনিধি 1 December 2025 , 11:58:56

     

    মোহাম্মদ শফিক কক্সবাজার জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান ” আস্থা লাইফ ইন্স্যুরেন্স ” কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

     

     

    আজ সোমবার টেকনাফ উপজেলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিক। তাঁর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নতুন ও বিদ্যমান এফএ সদস্যদেরকে পেশাগত দক্ষতা, গ্রাহকসেবা, আর্থিক নৈতিকতা, বীমা সেবা বিস্তারের কৌশল এবং করপোরেট আচরণবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

    প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বাংলাদেশের সামরিক ও আধাসামরিক বাহিনীসহ দেশের সাধারণ জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত এফএ সদস্যরা স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিক আরো জানান, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে।

    অনুষ্ঠানে টেকনাফ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এফএ সদস্যরা অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :