প্রতিনিধি 3 December 2025 , 2:52:15


বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা
বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর বাস কাউন্টারের সামনে আজ অনুষ্ঠিত হয়েছে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বাবুগঞ্জের ‘মানবিক’ ইউএনও ফারুক আহমেদের হঠাৎ বদলির আদেশ বাতিলের দাবি জানিয়ে বলেন— “মানবিক ইউএনও’র বদলি মানি না, বাতিল চাই।”
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, জনপ্রিয় ও দক্ষ এই ইউএনওকে অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে, যা বাবুগঞ্জবাসী মেনে নেবে না। তারা দ্রুত বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধনকে ঘিরে রহমতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নেন এবং ইউএনও’র প্রতি তাদের সমর্থন জানান।

















