• জাতীয়

    ফুলবাড়ীতে তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সড়কে চলছে মৃত্যুর মিছিল, নিরাপদ সড়কের দাবি

      প্রতিনিধি 22 August 2026 , 6:34:30

     (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জুন থেকে আগস্ট—এই তিন মাসে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৩ জুন বাড়াইহাট এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হন। এরপর ১৮ জুলাই ব্রহ্মচারী এলাকায় পিকআপের ধাক্কায় আরও একজন প্রাণ হারান। সর্বশেষ ১৮ আগস্ট বটতলী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়। পরপর এসব দুর্ঘটনায় সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রশ্ন—আর কত মানুষের জীবন গেলে সড়ক নিরাপদ হবে? প্রতিনিয়ত সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তিন মাসের ব্যবধানে চারটি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় ফুলবাড়ীর সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করছেন সচেতন মহল। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করবে এবং সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :