প্রতিনিধি 21 August 2026 , 9:32:52
দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে ফুলবাড়ী উপজেলা বিএনপির ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে নতুন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ আগস্ট, বৃহস্পতিবার, দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. খুরশিদ আলম (মতি) এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. দারুণ ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. নাজমুল হক নাজিমসহ আরও কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে একাধিক নেতাকে যুগ্ম আহ্বায়ক এবং বাকিদের সদস্য হিসেবে রাখা হয়েছে। জেলা বিএনপির অনুমোদিত তালিকায় মোট ৫১ জনের নাম রয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। নতুন কমিটির ক্লিন ইমেজের নেতারা দলীয় ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

















