• জাতীয়

    পোরশা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

      প্রতিনিধি 9 February 2026 , 6:17:44

    পোরশা নওগাঁ প্রতিনিধি :

    এম এ মান্নান নওগাঁর পোরশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে পোরশা উপজেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার সারাইগাছি মোড়ে গতকাল বিকাল ৫টায়এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান দৈনিক ভোরের চেতনা পত্রিক, সাধারণ সম্পাদক হিসেবে শ্রী জলাশ পাহান দৈনিক সরেজমিন পত্রিকা, । এছাড়াও সহ-সভাপতি, মোঃ তামজিদ মাতৃ জগৎ পত্রিকা,যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আরিফুল হক ঢাকা পোস্ট, কোষাধ্যক্ষ শ্রী সুনীল কুমার জয় সাগর,ও কার্যনির্বাহী সদস্যসহ এই কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই সাংবাদিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পোরশা উপজেলার উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করা, সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশন এবং উপজেলার সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    ডেমরায়  নূর আলম ওরফে (‘নুরা পাগলা’র নেতৃত্বে )  ফ্ল্যাট দখলচেষ্টা ও নির্মাণাধীন ভবনে দুর্ধর্ষ হামলা

    সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতের দুইজন প্রার্থীর একসাথে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু

    ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল

    পার্বত্য জেলা পরিষদকে অতীতের মতো বিএনপি পরিষদ বানিয়ে রাখা হয়েছে’: সারজিস

    নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

    বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীর আস্থাভাজনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :