• সারাদেশ

    বাবুগঞ্জে শিক্ষক মোনায়েম শিকদারের আত্মহত্যা

      প্রতিনিধি 1 October 2025 , 6:15:14

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরে অবস্থিত “ফুলকূড়ি” কিন্ডার গার্ডেনের শিক্ষক মোঃ মোনায়েম শিকদার আত্মহত্যা করেছেন। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় নিজ বাড়িতে (কালি মন্দির সংলগ্ন) তিনি একটি আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ও সহকর্মীরা তাকে স্মরণ করছেন গভীর বেদনার সঙ্গে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :