• জাতীয়

    তারেক রহমানের ৩১ দফায় সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে: এস. ফয়সল

      প্রতিনিধি 18 January 2026 , 5:53:01

     

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির একটি সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন। সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দেশের সার্বিক উন্নয়নকে সামনে রেখে প্রণীত তাঁর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে—এতে কোনো সন্দেহ নেই।

    তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু সরকার গঠনের বিষয় নয়; এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এটি একটি বড় সুযোগ।
    রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শায়েস্তাগঞ্জ জনসভা সফল করতে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার
    সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এবং বিএনপি নেতা ও সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, বিএনপি নেতা আব্দুল আজিজ, ফিরোজ মিয়া, আবিদ মাস্টার, অ্যাডভোকেট নিজামউদ্দিন, ফজলুর রহমান, আব্দুল কাইয়ুম, আলফাজ মিয়া মহালদার, মতুর্জ আলী, জয়নাল মহালদার, সহিদ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :