প্রতিনিধি 24 April 2026 , 8:52:06
গত ২৩/০৪/২০২৬ ইং সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মোঃ আনিসুজ্জামান
এর ছোট বোন শেফালী ওরফে শেলী ৬৮ নং ওয়ার্ডের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শেফালীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম।
এক শোকবার্তায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক বলেন আমি তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।
তার মৃত্যুতে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
ডেমরা থানার আহ্বায়ক শোক বার্তায় শেলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

















