• সারাদেশ

    অক্লান্ত পরিশ্রমী সাংবাদিক মো:মুক্তার হোসাইন

      প্রতিনিধি 1 October 2025 , 5:59:34

    সাহেল আহমেদ সোহেল।

    সাংবাদিকতা একটি মহান পেশা, আর সেই পেশাকে মর্যাদার আসনে উন্নীত করতে যাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁদের অন্যতম হলেন সিনিয়র সাংবাদিক মুক্তার হোসাইন। তিনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম ও সততার সাথে তথ্যবহুল সংবাদ প্রচার করে যাচ্ছেন।

    মো:মুক্তার হোসাইন সাংবাদিক সমাজে এক পরিচিত নাম। তাঁর সংবাদ উপস্থাপনার ধরণ সবসময় স্পষ্ট, সাবলীল ও পাঠক-দর্শককে আকৃষ্ট করার মতো। সাধারণ মানুষের কথা, সমাজের সমস্যা এবং রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো তিনি সঠিকভাবে তুলে ধরেন।

    তিনি শুধু একজন সাংবাদিকই নন, বরং একজন সাদা মনের মানুষ। সত্যকে নির্ভীকভাবে প্রকাশ করার মানসিকতা ও সমাজের কল্যাণে কাজ করার আন্তরিকতা তাঁকে আলাদা করে চেনায়। সহকর্মীদের কাছে তিনি একজন প্রিয় মানুষ, আর পাঠক-দর্শকদের কাছে একজন বিশ্বস্ত সংবাদদাতা।

    সাংবাদিক মুক্তার হোসাইন আজকের প্রজন্মের জন্য প্রেরণা। তাঁর নিরলস প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজকে আলোকিত করার অন্যতম হাতিয়ার।

    সাহেল আহমেদ সোহেল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :