• জাতীয়

    আদালতের ডিক্রির ভিত্তিতে মাধবপুরে উচ্ছেদ অভিযান

      প্রতিনিধি 6 August 2026 , 3:34:25

    এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২-এ বাদী মো. আলফাজ মিয়ার করা মামলায় ২০২৩ সালের ২ জানুয়ারি রায় এবং ৯ জানুয়ারি ডিক্রি জারি হয়। মামলায় বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। সংশ্লিষ্ট ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি। তবে দীর্ঘদিন ডিক্রি বাস্তবায়িত না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। জারি মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ভূমির কবলা সম্পাদন ও নিবন্ধন এবং ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ডিক্রি বাস্তবায়নের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :