প্রতিনিধি 25 February 2026 , 10:33:52
হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:


কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর ৮ নম্বর ওয়ার্ডে জিকে ক্যানাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে আলী হোসেন (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের ধারে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে অসাবধানতাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধর করা সম্ভব হয়নি। খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পান। পরে খুলনা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

















