• জাতীয়

    কবিতাঃ তোমাকে পাওয়া হলো না লেখক আনোয়ারুল করিম।

      প্রতিনিধি 24 July 2026 , 8:02:18

    দিনাজপুর প্রতিনিধি:

    তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত, তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত। সময়ের ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে আমি শুধু দেখেছি। চাওয়া আর না-পাওয়ার ভিড়ে মানুষ কেমন ধীরে ধীরে একা হয়ে যায়। নিঃসঙ্গ হয়ে যায় পৃথিবীর বুকে। চিরচেনা পথেই একদিন হয়তো নেমে আসে ঘোর অন্ধকার। কপাল ঠুকেও সম্মুখে বেঁধে যায় তিক্ত অনুভূতির বিশাল প্রস্থ দেওয়াল। এভাবেই ছুড়ে ফেলে দেয় আকাশচুম্বী স্বপ্ন। হৃদয় আঙ্গিনায় হাস্যোজ্জ্বল খেলা করা প্রকৃতির প্রেম ভালোবাসা আর গভীর মায়া। তুমিও কি হারিয়েছো কাউকে আমার মতো স্নিগ্ধ গভীর কোন সন্ধ্যায়? তুমিও কি ভিড়ের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে খুঁজে ফিরো দুরন্তপনা গতি, রংধনুর সাত রঙে রাঙিয়ে তোলা আপন অনুভূতি। একটা পরিচিত মুখ, যে মুখে একসময় পৃথিবীর সব শান্তি ছিল? আমি আজও তোমাকে খুঁজি বৃষ্টিভেজা জানালায়। নিস্তব্ধ রাতের ঝিরিঝিরি বাতাসে, পুরোনো মেসেজের অক্ষরে, কিংবা দিশেহারা পথিকের তৃষ্ণার্ত মনের জ্বল কূপের সন্ধানে। শ্রাবণ ঘেরা নীল আকাশের সাদা মেঘের সারিতে, ডাহুকের ভেজা পাখার পতপত শব্দে অথবা কোন অচেনা মানুষের চোখে। অতঃপর তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :