• আজকের বিশ্ব

    অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

      প্রতিনিধি 29 September 2025 , 6:11:46

    অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন) এবার আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে থাকার খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি লিখেছেন, ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন। দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনুর রশিদ দেশ ত্যাগ করেন। সূত্র জানিয়েছে, প্রথমে তিনি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপন থাকতেন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছেড়ে যান।হারুনুর রশিদের স্ত্রী ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব পান। এর পর তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। গণঅভ্যুত্থানের পর হারুন নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে অবস্থান করছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :