• জাতীয়

    মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে পণ্ড

      প্রতিনিধি 8 January 2026 , 4:55:47

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পৃথক স্থানে দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে।
    উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা খালেক মিয়ার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কন্যা মোছা: পারুল আক্তারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের জারু মিয়ার ছেলে, সৌদি আরবপ্রবাসী রুহান মিয়ার বিয়ের দিন নির্ধারিত ছিল আজ।
    আজ ৮ ডিসেম্বর দুপুরে বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
    একই দিন উপজেলার বুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুল্লা উত্তর গ্রামের আকবর মিয়ার কন্যা তামান্না আক্তারের বিয়েও পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন। তামান্না বুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে নির্ধারিত ছিল। তবে এ ঘটনায় পাত্রের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
    এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও বাল্যবিবাহের বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :