• জাতীয়

    যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

      প্রতিনিধি 30 June 2026 , 6:09:06

    মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

    যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক ফয়জুল্লাহ (২৮) গুরুতর আহত হন। ঙমঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নির্মল সরকার সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে। আহত ফয়জুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি মাগুরা সদর থানার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে নিপ্পন সরকার জানান, সকাল ১০টার দিকে তার বাবা নির্মল সরকার রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাবা ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১ টার দিকে বাবা মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় নির্মল সরকারের অবস্থা আশঙ্কাজনক ছিলো। মাথায় প্রচন্ড আঘাত লাগার তার মৃত্যু হতে পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :