• জাতীয়

    রূপগঞ্জের বেদখল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় খুলে দিলেন বিএনপির মনোনিত প্রার্থী

      প্রতিনিধি 19 December 2025 , 4:14:12

     

    মোঃ আবু কাওছার মিঠু  (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয় খুলে দেওয়া হয়েছে।

    ১৯ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ফিতা কেটে মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় স্থাপিত এ কার্যালয় খুলে দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো:মহাসিন মিয়া।
    সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন,রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সাদেক, শিক্ষক আব্দুল কাদের,হাসিনা আক্তার প্রমুখ।

    বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিএনপি শিক্ষার মানউন্নয়নে ও শিক্ষকদের কল্যাণে কাজ করবে। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ।

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে । সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শিক্ষকরা ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :