• জাতীয়

    মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

      প্রতিনিধি 20 April 2026 , 10:04:28

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি উদ্যোগে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার ৮ হাজার ৫০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রথম দিনে উপজেলার বহরা, বুল্লা, আদাঐর, আন্দিউড়া ও নোয়াপাড়া ইউনিয়নের আংশিক কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি কৃষকদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সকালে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সময়মতো বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন মৌসুমে ভালো ফলন অর্জন করতে পারবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

    টাকা নয়, সেবা চাই, স্বাস্থ্যসেবা পৌঁছালো দুয়ারে রূপগঞ্জে ৮ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

    দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

    আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

    ফুটেজ দেয়া আছে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১৩ জন প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে

    বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে অদ্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    নোটিশ :