প্রতিনিধি 29 March 2026 , 6:22:51
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা


বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে উন্নীত হয়েছেন। তাঁর এই সাফল্যে বাবুগঞ্জবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি ইতোমধ্যে প্রশাসনিক দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছেন। তাঁর এই পদোন্নতি কেবল ব্যক্তিগত অর্জনই নয়, বরং পুরো বাবুগঞ্জবাসীর জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের উন্নয়ন এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর আগামীর পথচলায় শুভ কামনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

















