• জাতীয়

    যশোর -ঢাকা গামী চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

      প্রতিনিধি 27 March 2026 , 5:14:02

    মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

    যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটন

    ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের

    ফতেপুর দাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ

    শনাক্ত হয়। সেটি মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে বাসটি সদর উপজেলার দাইতলা এলাকায় পৌঁছালে পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই

    আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান বাসে

    থাকা যাত্রী ও শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে

    আনেন। তবে তার আগেই বাসটির সিংহভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা

    গেছে। যশোর ফায়ার সার্ভিসের সাব অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থল যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে

    ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :