প্রতিনিধি 11 March 2026 , 5:02:15
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ


হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বুধবার (১১মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বি এন পির সহ সভাপতি মোঃ ছামসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার। এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা শামিম, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম। সহঃ সভাপতি মোঃ বিপ্লব হোসেন বাবু সহ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে প্রবির সাংবাদিক হাকিমপুরের লোহাচড়া গ্রামের সামসুল হক,দৈনিক জিরো পয়েন্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নবী বাবু, হিলি আর টিভি প্রতিনিঁধি দেলোয়াড় হোসেন সহ সকল মরহুম সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম।। খতিব। পার্বতিপুর জামে মসজিদ। ও সিনিয়ন শিক্ষক ও হিলি রজাতুল আত্ফাল হিলি নুরানী একাডেমি। প্রেস ইমাম হিলি রাজধানী নুর মসজিদ। উপস্থিত সকলের মাঝে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক উপস্হাপননা করেন মোঃ মফিজুল ইসলাম।

















