• জাতীয়

    নবাগত আইনজীবীদের যশোরে সংবর্ধনা

      প্রতিনিধি 5 May 2026 , 4:42:36

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

    যশোর শাখার উদ্যোগে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। নবাগত আইনজীবীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন আইনজীবীর সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত। তারা আরও বলেন, আদালতে কেবল যুক্তি উপস্থাপন নয়, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই একজন আদর্শ আইনজীবীর পরিচয়। নিয়মিত অধ্যয়ন, সিনিয়রদের কাছ থেকে শেখা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, এম এম কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী আব্দুল কাদেরসহ জেলার জ্যেষ্ঠ আইনজীবীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম. এ. লতিফ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আ. ক. ম. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শাহরিয়ার হক রিফাত, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল রহমান সোহাগ, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট তাজ উদ্দীনসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

    আরও খবর

    বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।

    মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের

    রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

    উত্তরার আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণের তাণ্ডব: ধ্বংসস্তূপে অন্তঃসত্ত্বাসহ দগ্ধ ১০,

    কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেন বাদী ইয়াসিন

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :