প্রতিনিধি 26 February 2026 , 5:25:03
পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নান ২৬ শে ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ১ঃ৩০ মিনিটে নওগাঁর পোরশা উপজেলা শীতলী গ্রামের রাশেদুল এর পারিবারিক কবরস্থান থেকে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিতপুর শীতলী গ্রামের রাশেদুল ইসলামের পারিবারিক কবরস্থানে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি রয়েছে। এই সংবাদের ভিত্তিতে থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। যাহার ওজন ১৩৭ কেজি। ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন যুগের একটি প্রত্নসম্পদ এবং অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, এলাকায় প্রাচীন নিদর্শন পাওয়ার খবর মাঝেমধ্যেই শোনা যায়। উদ্ধার হওয়া এই কষ্টিপাথরের মূর্তিটি যথাযথ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পুলিশ আরও জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















