প্রতিনিধি 27 February 2026 , 4:12:47
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি:


বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বাজারে পবিত্র রমজানের ৯ম দিন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন , আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার কথা বলেন। এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আওতাধীন মাধবপাশা ইউনিয়ন ও রহমতপুর ইউনিয়ন কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ জানান, ছাত্র সংগঠনের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।
















