প্রতিনিধি 15 February 2026 , 9:52:24
মাজহারুল ইসলাম বাদল:


ব্রাক্ষনবাড়িয়া নবীনগরে চাঁদাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজ থেকেই এ সংক্রান্ত অভিযান শুরু হচ্ছে। এমপি মান্নান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রথম প্রতিশ্রুতি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। এর আগে নির্বাচনী ইশতিহারেও তিনি মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















