প্রচ্ছদ » জাতীয় » ঢাকায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি )ফরিদা খানম
ঢাকায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি )ফরিদা খানম
প্রতিনিধি
23 April 2026 , 9:37:43
পঠিত: 48
দেশ আমার ডেস্ক:
ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ-এ কর্মরত রয়েছেন।
নতুন দায়িত্বে ফরিদা খানম ঢাকা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। তবে বর্তমান জেলা প্রশাসককে কোথায় বদলি করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।