এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :
শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল নামে এক বৃদ্ধ বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে। জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, ২৬ জুন শুক্রবার বিকেলের বালিজুরি রেঞ্জ এর ডুমুরতলা বিট এলাকায় সংরক্ষিত বনভূমিতে জামালপুর জেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত মোঃ আনিজ মিয়ার ছেলে মোঃ জয়নাল আবদিন (৬৬) ভারতের মেঘালয় রাজ্য সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ পিলার সংলগ্ন ওয়াইল্ডফাইফ করিডোর ১০.০ হেঃ বাগান এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যায়। কিন্তু ওইদিন সে আর বাড়ি ফিরে আসেনি।