প্রতিনিধি 5 February 2026 , 3:18:14
মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রতিনিধি:


বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ক্যাডেট কলেজ সংলগ্ন সাত মাইল বাজারে এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন এবং হাত পাখায় ভোট চান উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় করেন, চরমোনাই পক্ষ থেকে হাত পাখায় ভোট প্রার্থনা করা মধ্য দিয়ে গণসংযোগকালে মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

















