• জাতীয়

    বেনাপোলে সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী লিটনের মতবিনিময় সভা

      প্রতিনিধি 5 February 2026 , 4:59:04

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

    বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শার্শা উপজেলার বেনাপোল, শার্শা, নাভারণ, বাগআঁচড়া ও উত্তর শার্শার বিভিন্ন এলাকার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ধানের শীষের প্রার্থীর কাছে জানতে চান-তিনি নির্বাচিত হলে শার্শা উপজেলাবাসীর জন্য কী ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করবেন এবং সাংবাদিকদের কল্যাণে কী ভূমিকা রাখবেন। এ সময় সাংবাদিকরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইকরামুল কদর বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :