• জাতীয়

    জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না – সৈয়দ মো. শাহজাহান

      প্রতিনিধি 19 January 2026 , 5:22:05

     

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম বিশ্বের মানচিত্রে স্থান পেত না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করে আবার ব্যারাকে ফিরে গেছেন।
    তিনি বলেন, দেশের আকাশে যখনই অন্ধকার নেমে এসেছে, তখনই জিয়াউর রহমান আলোকবর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি খাদ্য ঘাটতি কমাতে খাল কাটা কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লব ঘটান। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন।
    সৈয়দ মো. শাহজাহান আরও বলেন, বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সক্ষম হয়েছিলেন। তাঁর পথ অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। একই পরিবারের দুই সদস্যের এতো জনপ্রিয়তা অর্জন বিশ্বে বিরল ঘটনা।
    তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ।
    সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সহসভাপতি গিয়াসউদ্দিন, সালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, ফারুক রানা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লাল মিয়া, আবজাল পাঠান, মোবারকউল্লাহ, হারুন অর রশিদ, দুধ মিয়া, সেলিম মিয়া, মাহবুব খান।
    এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া, আনিছ মিয়া, রনি আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, খোকন মিয়া, শ্রমিক দলের আহ্বায়ক মো. মাসুদ আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব লিটন পাঠান, পৌর শ্রমিক দল নেতা আবুল কাশেম, শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :