• জাতীয়

    সুন্দরগঞ্জে প্রণোদনার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

      প্রতিনিধি 11 December 2025 , 5:23:54

    বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি।

    বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

    এ বছর সুন্দরগঞ্জ উপজেলায় ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

    উপজেলা কৃষি অফিসার মোঃ রাশিদুল কবির বলেন, ‘সরকারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত চাষীরা পান, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি এই প্রণোদনার প্রধান উদ্দেশ্য।’

    তিনি আরও বলেন, ‘এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, আমরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির ব্যবহারেও কৃষকদের উৎসাহিত করছি, যাতে তারা কম জমিতেও বেশি ফলন পেতে পারেন।’

    বাবুল রহমান রবিন

    গাইবান্ধা জেলা প্রতিনিধি

    আরও খবর

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :