প্রচ্ছদ » জাতীয় » পার্বত্য জেলা পরিষদকে অতীতের মতো বিএনপি পরিষদ বানিয়ে রাখা হয়েছে’: সারজিস
পার্বত্য জেলা পরিষদকে অতীতের মতো বিএনপি পরিষদ বানিয়ে রাখা হয়েছে’: সারজিস
প্রতিনিধি
25 August 2026 , 2:31:43
পঠিত: 525
খাগড়াছড়ি, প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদগুলোকে অতীতের মতো ‘বিএনপি পরিষদ’ হিসেবে পরিচালনা করছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের যারা নিয়োগ পেয়েছেন, তারা কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন।’ তিনি বলেন, ‘অন্যায়কে অন্যায় বলতে হবে।’ জেলা পরিষদের নিয়োগ ও পরিচালনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনতে হবে। ‘যে পলিসি এ খাগড়াছড়ির মানুষের মঙ্গল ও ভালো হয়, সেই পলিসি পরিবর্তন করতে হবে’—বলেন সারজিস। জাতিগত বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্য মানে আলাদা নয়। প্রত্যেক জাতিগোষ্ঠীর আলাদা আলাদা হিসেবে স্বীকৃতি থাকবে।’ সভায় খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।