প্রতিনিধি 17 January 2026 , 9:50:18


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর উত্তর গ্রামে অবস্থিত মারকাযুল কুরআন আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মহিলা মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ মাহফিল বাদ আছর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। শেষপর্যন্ত আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা শেখ কামরুল হাসান সাহেব। সহ-সভাপতিত্ব করেন শেখ মাহবুবুর রহমান (কামাল) ও শেখ মোহাম্মদ আছকির মিয়া, শিমুলঘর।
ওয়াজ ও বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুর রহমান পীরসাহেব (শায়খে তুলাপাড়া), মুফতি মাজহারুল হক কাসেমী (মুহাদ্দিছ, জামিয়া ইসলামিয়া দারুল আরকাম, ব্রাহ্মণবাড়িয়া), হযরত মাওলানা হাসিবুল হাসান নূরী (মুহতামিম, চাপরতলা কুতুবুন্নেছা ইসলামিয়া মাদ্রাসা), হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন রায়পুরী (নরসিংদী) ও হযরত মাওলানা মুবাশ্বিরুল ইসলাম সাহেব (খতিব, শেখেরবাড়ী জামে মসজিদ)।
মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ শেখ জাকারিয়া ও শিমুলঘর মারকাযুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুননুন আহমদ সাহেব।
মাহফিলে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা অনুসরণের আহ্বান জানান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

















