• জাতীয়

    কুষ্টিয়ায় শিক্ষকের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ

      প্রতিনিধি 12 January 2026 , 7:16:42

     

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এধরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া শিক্ষকের নাম শাহজাহান আলী। তিনি সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই বিদ্যালয়ের আইসিটি বিষয়ক শিক্ষক। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ইয়ারগান দিয়ে পাখি শিকার করার জন্য রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এসময় মসজিদের ইমাম ও স্থানীয়রা পাখি শিকার করার জন্য প্রতিবাদ জানালে উল্টো ওই শিক্ষক মসজিদের ইমাম ও স্থানীয়দের হেনস্তা করেন। স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমরা আজ এই ভিডিও দেখেছি। এই বিষয়ে স্কলের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অবগত আছেন।

    আমাদের প্রধান শিক্ষক রুহুল আমিনকে ডেকে ইউএনও শোকজ করতে বলেছেন। স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলীর মোবাইলে ফোন দিলে পাখি শিকারের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এই ভিডিও গত শুক্রবারের। আমার আড়াই বিঘার উপর পুকুর আছে। আমার পুকুরে বক এসে মাছ নিয়ে যায়। বক তাড়ানোর জন্য আমি এই এয়ারগান ৫ বছর ধরে ব্যবহার করি। এই এয়ারগান আমি পৌত্রিক সূত্রে আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা বেঁচে থাকা কালিন তিনি ব্যবহার করতেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা মিথ্যা। আমি পাখি শিকার করি না। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী বলেন, সারাদিন আমার খেলাধূলা ছিল আমি মাঠে ছিলাম। ভিডিও দেখার সময় পায়নি আমি। শিক্ষকের এই পাখি শিকারের বিষয়ে কোন ধরণের অবগত নয়। লিখিত অভিযোগ আসতে হবে। আপনি হোয়াসঅ্যাপে (ভিডিও) পাঠিয়ে দিন আমি দেখছি। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম বলেন, খোঁজ নিয়ে আমরা দেখছি কি করা যায়। দরকার হলে আমরা ডিসি ও ইউএনও’র সহায়তা নিয়ে কি করা যায় এটি দেখছি আগে আমরা ভাইরালের বিষয়টি কনর্ফাম হয়ে নি। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকন উজ জামান বলেন, আমি এই ভিডিওটা দেখেছি। আমি ওই স্কুলের সভাপতি। সভাপতি হিসেবে আমি এই শিক্ষককে শোকজ করেছি। শোকজের জবাব দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও সামাজিক বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :