• জাতীয়

    মানিকছড়িতে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক মীর হোসেন সাংগঠনিক নুরুজ্জামান মাষ্টার

      প্রতিনিধি 1 August 2026 , 12:51:51

    ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে মানিকছড়ি উপজেলা টাউন হল মাঠে উপজেলা বিএনপি আয়োজন করে কাউন্সিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত কাউন্সিল এর উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন অনিমেষ চাকমা রিংক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি দলীয় নেতাকর্মীদের সতর্ক বার্তা দিয়ে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি অপকর্ম করে সেই যত বড় মাপের নেতা কোন ছাড় দেয়া হবে না। কোন বিএনপি নেতা নিরীহ মানুষের বিচার সালিশের নামে হয়রানি করলে কঠোর দলীয় ব্যবস্থা করবেন বলেন। আলোচনা সভা শেষে দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টারসহ ১০১ সদস্যে নাম ঘোষণা করা হয়।

    আরও খবর

    আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতা চলাকালীন অসুস্থ হ‌য়ে জামায়া‌তের আমীরের মৃত‌্যু  

    জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের হাটখোলা ক্যাম্পের বিজিবি কর্তৃক সালুয়া সীমান্তে ১০টি স্বর্ণের বার-সহ স্বর্ণ পাচার কারী গ্রেফতার।

    নানা বাড়িতে ঈদের আনন্দ রুপ নিলো বিষাদে ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ঝরলো শিশুর প্রাণ

    সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

    সাভার উপজেলার বনগাঁও  ইউনিয়ন বেড়াইদ এলাকায় ছাড় পোকার মতো  গড়ে উঠেছে অবৈধ আয়ুর্বেদিক  ওষুধ ফেক্টরী।

    যশোর ৮৫/১ শার্শা আসন: বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :