• জাতীয়

    কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

      প্রতিনিধি 21 February 2026 , 1:09:12

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

    কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের বাইপাস সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। নিহতদের মধ্যে সিএনজিচালক, একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :