• জাতীয়

    হাকিমপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সম্পাদক মুরাদ ইমাম কবির নির্বাচিত।।

      প্রতিনিধি 29 December 2025 , 5:16:49

     

    মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকন্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

    গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ. কে. এম শরিফুল ইসলাম।
    বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
    হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন।
    সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ ইমাম কবির (২৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :