• জাতীয়

    চরফ্যাসন-মনপুরা নামক ভোলা-৪ আসনের টাকা দাখিল সম্পন্ন।

      প্রতিনিধি 29 December 2025 , 5:07:59

     

    মোঃ আবুল কাশেম, ভোলা জেলা প্রতিনিধি: 

    আইন-শৃংখলা ব্যবস্থা কঠোর হস্তে বাস্তবায়নে— ভোলা জেলার দক্ষিণ আইচা থানা, শশীভূশন থানা, দুলার হাট থানা, চরফ্যাসন থানা, লালমোহন থানা ও ভোলা সদর থানা একুনে মোট ছয় থানার প্রতি বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের নির্দেশের মধ্য দিয়ে- চরফ্যাসন-মনপুরা নিয়ে গঠিত সন্ত্রাসবাদী ভোলা-৪ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় জনের মনোনয়ন পত্র ও টাকা দাখিল সম্পন্ন হয়েছে। টাকা দাখিলে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সার্ভার সার্ভিসের ত্রুটিতে প্রত্যেক প্রার্থীদেরকে টাকা দাখিলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়েছে। নির্বাচনের টাকা দাখিলের দিন-ক্ষণ হিসেব রেখে জামায়াতে ইসলামের প্রার্থী ও তার দলবল চরফ্যাসন বাজারের খাসমহল মসজিদে পৌছার আগেই মিলাদের নামে বিএনপির প্রার্থী চরফ্যাসন বাজারের খাসমহল মসজিদ দখল করে রেখেছে। অতঃপর বিগত সতের বছরের ফ্যাসিবাদ তাড়ানোর জন্য একে একে জামায়াতে ইসলামী, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, বারো দলীয় জোট ও স্ব-তন্ত্র প্রার্থীরা টাকা দাখিল করতে ও চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেনের দপ্তরে মনোনয়ন পত্র ও প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে দেখা গেছে। স্ব-তন্ত্র প্রার্থী ব্যরিষ্টার মহিবুল্যাহকে চরফ্যাসনের রাজনীতির বাজারে কেহ-ই না চিনলেও গত ২৯/১২/২০২৫ ইং তারিখে তার নামে চরফ্যাসন শাখার সোনালী ব্যাংক লিমিটেডের ১০৬০১০১১০০১২৫-১১০০০০০০০-১১০০১০০০-১৪২৩২৫৩ নং কোড নাম্বারে ২৫২৬০০২১৭৮৮৫৪৮১ নং চালানে ১৪২৩২৫৩ ভোটার তালিকা বিক্রয় বাবদ ১৭৫০০ টাকা জমা দিতে দেখা গেছে। ব্যরিষ্ঠার মহিবুল্যাহ সন্ত্রাসবাদী দক্ষিণ আইচা থানার সন্ত্রাসবাদী চরমাইনকা ইউনিয়নের আট নং ওয়র্ডের আব্দুল আলী মিয়া বাড়ী ঠিকানার লোক হলেও টাকা জমাদানের চালান ফরম সূত্রে ঐ স্ব-তন্ত্র প্রার্থীর ঠিকানা পাওয়া গেছে আরেকটি। যা কিনা- ১৬/৩, কোর্ট হাউজ স্ট্রীট, সাবেক পূর্বাশা গেস্ট হাউজ, ঢাকা, বাংলাদেশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :