প্রতিনিধি 13 July 2026 , 5:07:59


মোঃ মহিউদ্দিন খাঁন রানা। বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (১৩ জুলাই ২০২৬) তিনি মহড়াস্থল পরিদর্শন করে প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের প্রশিক্ষণ মহড়া বাহিনীর পেশাগত দক্ষতা, কৌশলগত প্রস্তুতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

















