প্রতিনিধি 6 November 2025 , 11:38:48
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে মাধবপুরের হাইওয়ে ইন হোটেলের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী কামাল উদ্দিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান মোজাহিদী, জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোস্তফা কামাল, খেলাফত মজলিশ মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মো. শাহীন মিয়া, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান সুমন ও মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দায়িত্বশীলদের উদ্দেশে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রধান অতিথি শাহ ইফতেখার তারিক।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সোলাইমান গাজী।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জ্ঞান, ত্যাগ, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি ও আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতা-কর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী আকবর আল হোসাইনি।

















