• জাতীয়

    বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন

      প্রতিনিধি 22 August 2026 , 11:59:33

     মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    ‎“অন্ধজনে দেহ আলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬-২৭। শিবিরে চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বাছাইকৃত ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও আইওএল (IOL) লেন্স সংযোজন করা হবে। ‎যশোরের চারটি রোটারী ক্লাবের আয়োজনে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, খুলনা। শিবিরের সৌজন্যে রয়েছেন রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি। ‎ ‎আগামী ২৩ আগস্ট ২৬, রোববার সকাল ৯টা থেকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু রোগীদের পরীক্ষা করা হবে। শিবিরে যেকোনো ধরনের চক্ষু রোগী পরীক্ষা করাতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। ‎ ‎তবে শুধুমাত্র ছানিপড়া (ক্যাটার্যাক্ট) রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ওই দিনই গাড়িযোগে খুলনার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অস্ত্রোপচার শেষে আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার রোগীদের পুনরায় শিবিরে পৌঁছে দেওয়া হবে। ‎ ‎এছাড়া অস্ত্রোপচার করা রোগীদের বিনামূল্যে কালো চশমা ও প্রয়োজনীয় চোখের ওষুধ সরবরাহ করা হবে। ‎ ‎শিবিরে ভর্তি হতে প্রত্যেক রোগীকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং রোগীর নিজস্ব অথবা নিকট আত্মীয়ের একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে। ‎ ‎রোগী পরীক্ষা ও ভর্তির তারিখ ‎ ‎তারিখ: ২৩ আগস্ট ২০২৬, রোববার ‎সময়: সকাল ৯টা থেকে ‎স্থান: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল, যশোর ‎ ‎সার্বিক যোগাযোগ ‎‎রোটাঃ এ.কে.এম আতিকুজ্জামান সনি ‎মোবাইল: ০১৭১১-৩৩৪০৩৩ রোটারী: ০১৭১১-৯৮৮০৮৮,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :